সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

টাইগারদের হারে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড়

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ৫৮৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

ভারত আগেই সেমিফাইনাল নিশ্চিত করলেও বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি ছিল বিশ্বকাপে টিকে থাকার লড়াই। আর তাই এ ম্যাচকে ঘিরে সমর্থকদের প্রতাশাও ছিলো বেশি। কিন্তু বাড়া ভাতে যেন পানি দিল টাইগরা! জিততে জিততে হেরে গেলে শেষ এসে।

সাকিব আল হাসান ও শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন ছাড়া কেউ হাল ধরতে পারেনি দলের। বরাবরের মতো আজও নিরব ছিলো তামিম ইকবাল। এমন সমীকরণে ২৮ রানে হারতে হয় সাকিব-মুশফিকদের।

যদিও ব্যাটিংয়ে নামার আগে জয়ের স্বপ্নই দেখেছিলো বাংলাদেশ। দলের আশীর্বাদ রূপে আজ আগমন ঘটে মোস্তাফিজের। তার অসাধারণ বোলিং তোপে খুব বেশি দূর এগুতে পারেনি কোহলিরা। তারা হয়তো আরও বেশি কিছু রানের প্রত্যাশা করেছিল। এই যখন অবস্থা তখন ব্যাটসম্যানদের ব্যর্থতায় কিছু সমালোচনা যে তা অস্বাভাবিক কিছুনা। কারণ জয়ের স্বপ্ন দেখেছিল ঘোল কোটি বাঙালি।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টাইগার ভক্তদের কিছু প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। ‘তাসলিমা হাসান তমা’ নামে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন আমাদের মাশরাফি, ‘তামিম কোন কোটায় খেলতেছে একটু জানাবেন? টপ অর্ডার ব্যাটসম্যানদের সাইফউদ্দিন এর থেকে শিক্ষা নেওয়া উচিত।’ কাওসার খান নামে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘খেলা হারার কারণ তামিম সে রহিতের ক্যাচ মিস করে খেলাটা শেষ করে দিয়েছে আর তামিম ব্যাটিং দেখলে মনে হয় সে এই ম্যাচে অভিষেক হয়েছে এতো গুলো ম্যাচ খেলেছে বিশ্বাকাপে একটা ফিফটি করতে পারে নাই।’

রুহুল আমিন নামের এক ব্যবহারকারী মন্তব্য জুড়ে দেন, ‘তামিম ইকবাল কি ঘাস না ভাত খায়। কোটি মানুষের আশা নষ্ট করেছে সে তার দলে থাকার অধিকার নাই।’

আল-ফাহাদ প্রান্ত নামে এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘একবার ক্যাচ ছারলো মুশফিক এবার ছারলো তামিম জিতব কি করে!’


Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com