মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

তৃতীয়বারের মত বিয়ে হতে না হতেই সুখবর দিলেন শ্রাবন্তী!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ৫৫৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি গেল এপ্রিলে তৃতীয়বারের মত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার বর রোশান সিংয়ের সঙ্গে গত এক বছর ধরে চুটিয়ে প্রেম করছিলেন তিনি। প্রেমের পরিণয় হিসেবে বিয়ের পিঁড়িতে বসেন তারা দুজন। তার স্বামী পেশায় কেবিন ক্রু সুপারভাইজার। বিয়ের পর তারা সুইজারল্যান্ডে গিয়েছিলেন হানিমুন করতে। সাত পাকে বাঁধা পরার পর থেকে কখনো হনিমুন, কখনো পার্টি, কখনো আবার বাড়ির পূজোয় এই দম্পতি সুন্দর সময় কাটিয়েছেন। সেসব ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে।

এবার তিনি তার ভক্তদের জন্য সুখবর দিলেন। এই সুখবর তার ক্যারিয়ার নিয়ে। আগামীকাল ৫ জুলাই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘ভূতচক্র প্রাইভেট লিমিটেড’। এটি শ্রাবন্তীর বিয়ের পর প্রথম ছবি। এই ছবিতে তার চরিত্রের নাম রঞ্জা।

রঞ্জার পুরনো বাড়িতে একটি যন্ত্রের সাহায্যে ভূতেদের সঙ্গে যোগাযোগ করা হয়। তার মধ্যে ভাল ভূত যেমন রয়েছে, তেমনি রয়েছে খারাপ ভূতও। ভূতের গল্প নিয়েই এই সিনেমা নির্মিত হয়েছে। হরর কমেডি ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন হরনাথ চক্রবর্তী। এই ছবিতে শ্রাবন্তী ছাড়াও আরও অভিনয় করেছেন সোহম, বনি, গৌরব চক্রবর্তী, ঋত্বিকা প্রমুখ। এই ছবির রঞ্জা কোন ভূতের পাল্লায় পড়বেন এবং কীভাবে তা থেকে বেরিয়ে আসবেন, তা দেখতে সিনেমা হলে আসার আমন্ত্রণ জানিয়েছেন ছবির নায়িকা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com