শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ডিএমপির ৫০ থানার ওসি বদলি, ১৩ ডিসি পদেও পরিবর্তন পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন নির্বাচনকে নতুন মানদণ্ডে নিতে হবে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশে আসছেন জুবাইদা রহমান, ‘বিলম্বিত’ হতে পারে এয়ার অ্যাম্বুলেন্স তাড়াইল থানার ওসির বদলি খবরে উচ্ছ্বসিত অপরাধীরা, অসন্তোষ জনমনে পাকুন্দিয়ায় সাংবাদিকসহ আওয়ামীলীগের ৩৯ নেতাকর্মীর নামে মামলা তাড়াইল উপজেলা পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও কর্মসূচি পালন ৮৪ নম্বর সেঞ্চুরির দিনে কোহলির বিরল রেকর্ড

শুল্ক কমানোয় অন্তর্বর্তী সরকারকে ফখরুলের সাধুবাদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে
শুল্ক কমানোয় অন্তর্বর্তী সরকারকে ফখরুলের সাধুবাদ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানির ওপর আরোপিত সম্পূরক শুল্ক কমিয়ে ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশ করার বিষয়টিকে দেশের জন্য বড় সুখবর আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা আজমপুরে মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজ একটা ভালো খবর আছে… কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের পণ্যের ওপর ট্যারিফ আরোপ করেছে। মানে আমরা যেসব পণ্য রপ্তানি করব, তার ওপর ৩৫ ভাগ ট্যাক্স নেবে। ফলে আমাদের জিনিস আর বিক্রি হতো না। কিন্তু এখন পররাষ্ট্র দপ্তর এবং উপদেষ্টারা আলোচনা করে সেটা ২০% পর্যন্ত নামিয়ে এনেছেন। এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা একটা বড় দায়িত্ব পালন করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে অনেক কথা বলেন, ভুল-ত্রুটি আছে, অভিজ্ঞতা কম। আমি আশা করেছিলাম শহীদদের তালিকা তৈরি ও পুনর্বাসনের ব্যবস্থা হবে। তারা পুরোটা করতে পারেননি, তবে চেষ্টা করছেন।’

সংস্কার কমিশনের বৈঠক সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। এছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ফেব্রুয়ারি মাসে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

ফখরুল বলেন, ‘আমরা একটা ভয়ংকর ফ্যাসিবাদের হাত থেকে আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদের রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারব। যারা লুটপাট, ব্যাংক লুট, চাঁদাবাজি করে, তাদের সঙ্গে কোনো আপস হবে না।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার ওপরে যেমন আস্থা রেখেছিল জনগণ, আজ তারা তারেক রহমানের ওপরে আস্থা রাখছে। আমরা দোয়া করছি তিনি দ্রুত দেশে এসে নেতৃত্ব দেবেন। নতুন বাংলাদেশ গড়তে তিনি ফার্মার্স কার্ড, স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ডসহ নানা পরিকল্পনা নিয়েছেন।’

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, অধ্যাপক মোর্শেদ হাসান খান, সাইফুল আলম নিরব, হাসান জাফির তুহিন, নুরুল ইসলাম নয়ন, রাজিব আহসান, সুলতানা আহমেদ, হেলাল খান, আবুল কালাম আজাদ, মোস্তফা জামান, এসএম জাহাঙ্গীর প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com