রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের জন্য ৬ দফা নির্দেশনা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে
ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের জন্য ৬ দফা নির্দেশনা

আগামী ৩ আগস্ট শাহবাগে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক ছাত্র সমাবেশ ঘিরে নেতাকর্মীদের জন্য ৬ দফা নির্দেশনা জারি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এই নির্দেশনায় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

নির্দেশনাগুলো হলো—

  • এক. সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড বহন করা যাবে না।
  • দুই. কেন্দ্রীয়ভাবে নির্ধারিত স্থানে প্রতিটি ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে থাকতে হবে।
  • তিন. কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালের মধ্যবর্তী গলি হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহনের চলাচলে সহযোগিতা নিশ্চিত করতে হবে।
  • চার. সমাবেশের দিন কোনো ইউনিটের যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না।
  • পাঁচ. কোনো ব্যক্তি বা ইউনিট আলাদা শোডাউন বা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করতে পারবে না।
  • ছয়. সমাবেশ শেষে নির্ধারিত স্থানের চারপাশ পরিষ্কার করে শৃঙ্খলাভাবে স্থান ত্যাগ করতে হবে।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সুশৃঙ্খলভাবে সফল সমাবেশ আয়োজনের জন্য এই নির্দেশনাগুলো কঠোরভাবে মানতে হবে।

ছাত্রদল সূত্রে জানা গেছে, শাহবাগে আয়োজিত এই সমাবেশে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com