সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র সৌদি আরবে রপ্তানি বাড়াতে ‘খাতভিত্তিক পরিকল্পনা চান বাণিজ্যমন্ত্রী’ হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার ঈদযাত্রায় ট্রেনে ২৫% বেশি টিকেট ছাড়া হয়েছে: রেলমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু

পাকুন্দিয়ায় আনন্দ মিছিলে বিএনপি নেতার মৃত্যু

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় আনন্দ মিছিলে বিএনপি নেতার মৃত্যু

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের আনন্দ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে আল-আমিন (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এ ঘটনা ঘটে।

আল-আমিন উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে এবং পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল থেকে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘ফ্যাসিস্ট সরকারের পতন ও পলায়ন দিবস’ উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বুরুদিয়া ইউনিয়ন থেকে নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পাটমহালে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আসেন। এ সময় আল-আমিন অসুস্থ হয়ে পড়লে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, আল-আমিনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। অতিরিক্ত গরমের কারণে তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com