কিশোরগঞ্জের বৌলাই ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার প্রজন্ম বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় সংগঠনের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গত এক বছরের সাফল্য, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
পবিত্র আল কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে প্রতিষ্ঠাতা পরিচালক মাহফুজুর রহমান সোহাগ- উপদেষ্টা, মুক্তিযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও সদস্যদের শুভেচ্ছা জানিয়ে মূল অনুষ্ঠান শুরু করেন।
সংগঠনের মোট ১৫টি কার্যক্রমের মধ্যে ৯টি কার্যকর শাখার বার্ষিক কার্যক্রম উপস্থাপনে শাখা-প্রধানগণ তাঁদের বিগত বছরের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেন-
অনুষ্ঠানে উপদেষ্টা ডা. মোহাম্মদ সালাহউদ্দিন, মাইনুল ইসলাম মেনু, মাহমুদুর রহমান মাহমুদ, সুলতান মাসুদ, শোয়েব সুলতান ও আল আমিন সংগঠনের আর্থিক স্বচ্ছতা ও নিয়মিত প্রতিবেদন প্রকাশের প্রশংসা করেন এবং ভবিষ্যতে অর্থ, শ্রম ও পরামর্শ দিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাখাওয়াত হোসেন রতন, আনোয়ার হোসেন, মো. রফিক মিয়া, দেলোয়ার হোসেন, এইচটি পপুলার স্কুলের পরিচালক দেলোয়ার হোসেন, ইত্বাবা স্কুলের পরিচালক শামসুল হুদা নাঈম, প্রতিভা কোচিং সেন্টারের পরিচালক মো. রায়হান হোসাইন, মডার্ন স্কুলের পরিচালক মাও মাসুম আহমেদসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের প্রধান রাকিব আহমেদ মেরাজ এর সঞ্চালনায় প্রতিষ্ঠাতা পরিচালক আগাম বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। ২০২৪-২৫ সালের বর্ষসেরা স্বেচ্ছাসেবী হিসেবে জহিরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শেষে কেক কাটা ও মিলনমেলার মাধ্যমে দুর্বার প্রজন্মের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয়।