শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

মেসির লাল কার্ড মানতে পারছেন না ব্রাজিল কোচও!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ৫৩৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

লিওনেল মেসির এখন ৩২ বছর চলছে। কোপা আমেরিকার আগামী সংস্করণে খেলবেন কি না, তা রইল সময়ের হাতে। আপাতত এ কথা বলাই যায়, কোপায় মেসির শেষ দৃশ্যটা বড়ই বিষাদমাখা, চরম বিতর্কিতও। ব্যাপারটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছে—মেসির লাল কার্ড অন্যায্য, এ দাবি তুলে। মুণ্ডুপাত চলছে রেফারি মারিও ডিয়াজ দে ভিভারের। আর রেফারির প্রতি প্রশ্ন রেখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি—‘মেসি যে লাল কার্ড পেল, আমি বুঝতে পারছি না তার অপরাধটা কী?’

এদিকে শুধু আর্জেন্টিনা কোচই নয়, ফুলটব জাদুকরের লাল কার্ড দেখানোয় অবাক হয়েছেন ব্রাজিল কোচ তিতেও। কোপা আমেরিকার ফাইনালের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উঠে আসে মেসি প্রসঙ্গ। তিতে মনে করেন মেসির লাল কার্ড পাওয়া উচিত হয়নি। তিনি বলেন, ‘সে বড় জোর হলুদ কার্ড দেখত। মেডেলকেই লাল কার্ড দেখানো উচিত ছিল।’

এরপর রেফারিদের বিরুদ্ধে তোলা মেসির অভিযোগের ব্যাপারে তিতে আরও বলেন, ‘আমরাও রেফারিদের কারণে বেশ কয়েক ম্যাচে ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে আমরা আর্জেন্টিনার বিরুদ্ধে নিরপেক্ষ এক ম্যাচ খেলেছি। আমি আমার থেকে সৎভাবেই কথাগুলো বলছি। আসলে খ্যাতির বিড়ম্বনায় মেসি নিজের উপর অনেক চাপ নিয়ে নিচ্ছে।’

চিলির বিপক্ষে ম্যাচের তখন ৩৭ মিনিট। চিলির বিপদ সীমার মধ্যে বল দখলের লড়াইয়ে গ্যারি মেডেলকে পেছন থেকে ধাক্কা দিয়েছিলেন লিওনেল মেসি। সেটি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, তখন পরিষ্কার বোঝা যায়নি। কিন্তু এর প্রতিক্রিয়ায় চিলি অধিনায়ক যা করলেন তা অবিশ্বাস্য, চোখ রগড়ে দেখার মতোই। পেছনে ঘুরেই তিনি শরীর দিয়ে গুঁতোতে শুরু করেন মেসিকে। হঠাৎ এ আক্রমণের পাল্টা জবাব দেননি মেসি। দুই হাত তুলে চিলি অধিনায়কের প্রতিটি গুঁতোয় পিছিয়েছেন দু-এক পা করে। এর মধ্যে সবচেয়ে অবিশ্বাস্য কাণ্ডটি ঘটিয়েছেন রেফারি মারিও ডিয়াজ দে ভিভার। ছুটে এসে সরাসরি লাল কার্ড দেখালেন দুজনকেই!

অথচ ভিডিও রিপ্লেতে দেখা গেছে, লাল কার্ড দেখার মতো কোনো অপরাধ করেননি মেসি। এমনকি চিলি অধিনায়ক গ্যারি মেডেলকেও বড়জোর হলুদ কার্ড দেখানো যেত। মেসি চুপচাপ থাকলেও অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন মেডেল। তৃতীয় স্থান নির্ধারণী এ লড়াইয়ে চিলির বিপক্ষে আর্জেন্টিনা ২-১ গোলে জিতলেও ম্যাচের ফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মেসির লাল কার্ড।

বিতর্কিত এ লাল কার্ডে যথারীতি ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মেসি নিজেও চুপ করে থাকেননি। বরং এভাবে বলা যায়, লাল কার্ড দেখার মতো অপরাধ না করেও লাল কার্ড দেখার পর মেসি যেন অন্য মানুষ!

এর আগে বহুবার রেগেছেন, ক্ষোভে ফেটে পড়েছেন কিন্তু সেই রাগ দিয়ে কথার বিস্ফোরণ ঘটিয়েছেন খুব কমই। কিন্তু কাল আর আর্জেন্টাইন ফরোয়ার্ডের সহ্য হয়নি। চিলিকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা তৃতীয় স্থান নিশ্চিতের পর পদক নিতে মঞ্চে যাননি মেসি। সোজাসাপ্টা বলেছেন, ‘পদক নিতে যাইনি। কারণ আমাদের অসম্মান ও দুর্নীতির অংশ হওয়া উচিত নয়।’

এখানেই শেষ নয়। কোপা আমেরিকার আয়োজক দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনকে (কনমেবল) ধুয়ে দিয়েছেন মেসি। এর আগে মাঠের রেফারির সঙ্গে তাঁর বচসা হয়েছিল সেমিফাইনালে।

মেসি মনে করেন, ওই ঘটনার জের ধরেই কালকের (বাংলাদেশ সময়) লাল কার্ড। আর কনমেবল এবার কোপা আমেরিকার শিরোপা ব্রাজিলের হাতে তুলে দিতে যে সম্ভাব্য সব চেষ্টাই করছে সে কথাও বলেছেন মেসি।

সংবাদমাধ্যম তাঁকে সরাসরি জিজ্ঞেস করেছিল, সেমিতে সমালোচনার জন্যই লাল কার্ড পেয়েছেন বলে মনে করেন কি? মেসির জবাব, ‘হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে সেটাই। আপনি সৎ হতে পারবেন না। কীভাবে সব করা উচিত সেটাও বলতে পারবেন না। কিন্তু আমি সব সময় সত্য বলা ও সৎ হওয়ার জন্য শান্ত থাকতে পারি।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com