শনিবার, ০২ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

২৭ জুলাই মায়ের পছন্দের মেয়ের সাথে বিয়ের পিড়ীতে বসছেন লিটন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৭০০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপ শেষে দেশে ফিরেই বিয়ের পীড়িতে বসছেন ওপেনার লিটন কুমার দাস। জানা গেছে, মায়ের পছন্দের করা মেয়ের সাথে আগামী ২৭ জুলাই বিয়ের পীড়িতে বসবেন তিনি।

বিশ্বকাপের আগে মায়ের পছন্দ করা মেয়ে সঞ্চিতার সাথে আংটি বদল হয় লিটন দাসের। আগেই জানিয়েছিলেন বিয়ের পর অনুষ্ঠান করে বিয়ে করবেন। এবার সেই কথা পুরণের পালা।

লিটন দাসের পারিবারিক সূত্রে জানা গেছে, তার হবু স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এমএসসি অধ্যয়নরত আছেন। তার বাড়ি লিটনের নিজ শহর দিনাজপুরেই। ২৭ জুলাই বিয়ের অনুষ্ঠানটিও তার নিজ এলাকাতেই সম্পন্ন হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, একই সময়ে টাইগারদের শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থাকায় সেই সিরিজে না ও দেখা যেতে পারে লিটন দাসকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com