সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

নওগাঁয় নারী ভোটারদের ভাবনা ও প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে
নওগাঁয় নারী ভোটারদের ভাবনা ও প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সবার আগে বাংলাদেশ, জাতিগত বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই। ধর্ম যার যার, বাংলাদেশ সবার এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় নারী ভোটারদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের ঘোষপাড়া আনন্দমঠ প্রাঙ্গণে “দক্ষিণ নওগাঁর সচেতন নারী সমাজ” এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. মাসুদ হাসান তুহিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নারী ভোটারদের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীর নির্বাচনে নারীদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
অনুষ্ঠানে নারী ভোটাররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাঁদের ভাবনা, প্রত্যাশা ও নানা অভিমত তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহানারা পারভীন লাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গোলাম মোর্তজা পলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

সভায় অংশগ্রহণকারীরা নারী নেতৃত্বের বিকাশ, নিরাপদ ভোট পরিবেশ ও দেশের সার্বিক উন্নয়নে নারীর ভূমিকা বিষয়ে মতবিনিময় করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com