মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

অবশেষে নিজের শারীরিক সমস্যার কথা স্বীকার করলেন শ্রুতি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
  • ৫৮৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

অভিনেত্রী শ্রুতি হাসান। ভারতের দক্ষিণী সিনেমায় তাকে বেশি দেখা যায়। তবে বলিউডেও অভিনয় করেছেন। সম্প্রতি এই অভিনেত্রীর একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। সেখানে তিনি পরবর্তী বলিউড সিনেমা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক বিদ্রূপ প্রসঙ্গে কথা বলেছেন। শ্রুতি হাসান বলেন, ‘সত্যি বলতে, আমি এক বছরের জন্য বিরতি নিয়েছি।

সম্ভবত, বলিউডে কাজ করতে একটু দেরি হবে। কারণ এখন আমি অন্য কাজ নিয়ে ব্যস্ত। বর্তমানে তামিল, তেলেগু ভাষার যে সিনেমা করছি সেগুলোর দিকেই মনোযোগ দিচ্ছি। তবে বলিউড থেকে যদি কোনো আকর্ষণীয় প্রস্তাব পাই তাহলে অবশ্যই সেটি করব।’

সামাজিক যোগাযোগমাধ্যমে শারীরিক গড়ন নিয়ে প্রায়ই বিদ্রূপের শিকার হন শ্রুতি হাসান। এ অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে- অনেক মানুষ আছেন যারা বলেন, ওহ! সে বিয়ে করেছে! মোটা হয়ে যাচ্ছে! তারা নানান কথা বলেন। তখন খুব কষ্ট লাগে, কারণ আমি জানি আমার শারীরিক সমস্যা ছিল। গত দশ বছর নিজের যত্ন নেয়ার জন্য কোনো সময় পাইনি। প্রত্যেক মানুষের ক্ষেত্রেই এমন হয়।’

এখন অনেক অভিনয়শিল্পী ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছেন। শ্রুতিও প্রস্তাব পাচ্ছেন, কিন্তু প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এ অভিনেত্রী বলেন, ‘শুরু করার আগে আমাকে এটি পছন্দ হতে হবে।

আমি মনে করি, ডিজিটাল প্ল্যাটফর্ম পরিবর্তন হচ্ছে। আমাকে এর ভ্যালু বুঝতে হবে। বিভিন্ন সিরিজ নিয়ে মানুষের মুগ্ধতা আমি খেয়াল করেছি এবং এটি খুবই ভালো। আমার মতে, এই জগৎ পরখ করে দেখার আগে গল্পটা পছন্দ হতে হবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com