শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ধরার খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি ‘সক্রিয় করতে’ ৬০ হাজার কোটির ঋণ প্যাকেজ ঘোষণা দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আখতারুজ্জামান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে
জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আখতারুজ্জামান

বিএনপি থেকে তিন দফা বহিষ্কৃত নেতা বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান যোগ দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে।

শনিবার সকালে মগবাজারে জামায়াত কার্যালয়ে দলের আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এসময় তিনি ‘ফুল দিয়ে’ জামায়াতে যোগদান করেছেন। 

জামায়াতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সাক্ষাতে আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর ‘নীতি ও আদর্শ, দেশপ্রেম’ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির ‘অবিচল অবস্থানের’ প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জামায়াতের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

আখতারুজ্জামান তার বাকি জীবন ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষায় কাটানোর প্রত্যয় ব্যক্ত করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। “পাশাপাশি জামায়াতের নিয়ম-নীতি, আদর্শ ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকারও ব্যক্ত করেছেন তিনি।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, আখতারুজ্জামান জামায়াতে যোগদানের পর জামায়াতের আমির তার সাথে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘ ‘নেক হায়াত’ কামনা করেন। এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম উপস্থিত ছিলেন।

আখতারুজ্জামান বিএনপি থেকে কিশোরগঞ্জ-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন, যিনি স্থানীয়ভাবে মেজর রঞ্জন হিসেবে পরিচিত। দলের সর্বোচ্চ নেতৃত্ব নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে তাকে তিন দফা বহিষ্কার করেছিল বিএনপি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com