বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

৩০০ ফিটের পথে তারেক রহমান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে
৩০০ ফিটের পথে তারেক রহমান

১৭ বছর পর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিমানবন্দরে পরিবারসহ তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা গ্রহণের পর তিনি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৬ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তারেক রহমান জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন।

সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে বুলেট প্রুফ বাসে চড়ে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) অভ্যর্থনা অনুষ্ঠানে যাচ্ছেন তারেক রহমান।

এর আগে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে বিমানবন্দরে বরণ করেন বিএনপির সিনিয়র নেতারা। বিমানবন্দর ত্যাগ করার পর লাল ও সবুজ রঙের বিশেষ বুলেট প্রুফ বাসে করে তারেক রহমান ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, যা ৩০০ ফিট রোড নামেও পরিচিত; সেটি অতিক্রম করে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

বাসটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে এবং সবার আগে বাংলাদেশ স্লোগান লেখা আছে। পথে তিনি একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।

এদিকে, বিমানবন্দরে বহু মানুষ, বিএনপির নেতা-কর্মী এবং সমর্থকরা উপস্থিত হয়ে তারেক রহমানের বাসকে হাত নেড়ে স্বাগত জানান। এছাড়া বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা রাস্তার দু’পাশে অবস্থান নেন। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও জাতীয় পতাকা দেখা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com