রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে খালেদ মাহমুদ, যোগ দিচ্ছেন চম্পকা-জাফর

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০১৯
  • ৫৮৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

আসন্ন শ্রীলঙ্কা সফরে ভারপ্রাপ্ত কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনকেই চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান। তার সঙ্গে ব্যাটিং পরামর্শক হিসেবে থাকবেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। বোলারদের দেখভাল করবেন বাংলাদেশের প্রথম বোলিং কোচ চম্পকা রামানায়েকে।

কয়েক দিন ধরে ভারপ্রাপ্ত কোচ হিসেবে খালেদ মাহমুদের নাম শোনা যাচ্ছিল। তিনি দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব চান, শোনা যাচ্ছিল এমনটিও। আলোচনায় ছিলেন ওয়াসিম জাফরও।

আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুজনকে ভারপ্রাপ্ত কোচ করার বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম।

তিনি জানান, ওয়াসিম জাফর যোগ দেবেন ব্যাটিং পরামর্শক হিসেবে। আর কোর্টনি ওয়ালশের জায়গায় বোলিং কোচ থাকবেন চম্পকা রামানায়েকে।

২০১৭ সালের শেষ দিকে চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব ছাড়ার পর ইংল্যান্ড থেকে স্টিভ রোডসকে নিয়ে আসে বিসিবি। বিশ্বকাপে দল খারাপ করায় রোডসকে বিদায় নিতে হয়। চুক্তি বাড়েনি কিংবদন্তি পেসার ওয়ালশেরও।

ওয়াসিম জাফর কোচিংয়ে নবীন হলেও চম্পকা অভিজ্ঞ এক নাম। বাংলাদেশের প্রথম বোলিং কোচ ছিলেন তিনি। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত টাইগারদের সঙ্গে কাজ করেছেন। তাকে বাংলাদেশের এযাবৎকালের সেরা বোলিং কোচও বলে থাকেন অনেকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com