রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

নিউ ইয়র্কে মাদুরোর বিরুদ্ধে অভিযোগ গঠনের খবর দিলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে
নিউ ইয়র্কে মাদুরোর বিরুদ্ধে অভিযোগ গঠনের খবর দিলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে নিউ ইয়র্কের সাউথ ডিস্ট্রিক্টে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।

তিনি জানিয়েছেন, মাদুরোর বিরুদ্ধে ‘মাদক-সন্ত্রাসবাদ, কোকেন আমদানি, মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস রাখার ষড়যন্ত্রের’অভিযোগ আনা হয়েছে।

বন্ডি আরও বলেন, তারা শিগগিরই আমেরিকার মাটিতে, আমেরিকান আদালতে, আমেরিকান ন্যায়বিচারের মুখোমুখি হবেন। তবে তার স্ত্রীর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে সেটি নিয়ে কিছু বলেননি মি. বন্ডি।

তিনি বলেন, আমাদের সাহসী সেনাবাহিনীকে ধন্যবাদ, যারা এই দুই অভিযুক্ত আন্তর্জাতিক মাদক পাচারকারীকে ধরার জন্য অবিশ্বাস্য এবং অত্যন্ত সফল অভিযান পরিচালনা করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com