শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান

জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গত ২ জানুয়ারি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি প্রীতিভোজে অংশ নিয়েছিলেন শাহজাহান চৌধুরী। এ প্রীতিভোজে তার উপস্থিতিতে দাঁড়িপাল্লায় ভোট চান ওই ইউনিয়নের জামায়াতের আমির মো. জসিম উদ্দিন।

সম্প্রতি এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ বিষয়ে বিচারিক কমিটিতে অভিযোগ দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী।

এ ঘটনায় শাহজাহান চৌধুরী ও জসিম উদ্দিনকে শোকজ করা হয়।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ শোকজ নোটিশ দেন আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান রূপণ কুমার দাশ।

নোটিশে শাহজাহান চৌধুরীকে আগামী সোমবার বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে এ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা আচরণবিধির লঙ্ঘন। এ কারণে নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে এ সম্পর্কে জানতে চাইলে বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন বলেন, দাঁড়িপাল্লায় ভোট চেয়েছি এটা সত্য। এটা যে আচরণবিধির লঙ্ঘন সেটা মাথায় ছিল না। ভবিষ্যতে সতর্ক থাকব। নোটিশের বিষয়টি জেনেছি। আমাদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এটির জবাব দেব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com