শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান

ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হলে ‘কঠোর ব্যবস্থার’ হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হলে ‘কঠোর ব্যবস্থার’ হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মিশিগানে এক ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, সকল ইরানি দেশপ্রেমিকদের প্রতি বলছি, প্রতিবাদ চালিয়ে যান।

তিনি ইরানিদের ‘প্রতিষ্ঠান দখল’ করার এবং ‘খুনি ও নির্যাতনকারীদের’ নাম মনে রাখার আহ্বান জানিয়েছেন, কারণ হিসেবে তিনি বলছেন–– তাদের ‘খুব বড় মূল্য দিতে হবে’।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারী বেসামরিক নাগরিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বলে আবারও প্রতিশ্রুতি দেন তিনি।

ট্রাম্প বলেন, সাহায্য আসছে।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ যখন এই বিষয়ে স্পষ্ট করে জানতে চায়, তখন ট্রাম্প বলেন, “বিভিন্ন দিক থেকে নানা ধরনের সাহায্য আসছে। আমাদের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন আকারে অর্থনৈতিক সাহায্য আসছে, তবে আমরা ইরানকে খুব বেশি সাহায্য করব না।

ইরানে বিক্ষোভকারীদের নিহতের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, এটি বেশ উল্লেখযোগ্য সংখ্যা বলে মনে হচ্ছে।

বুধবার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, যদি তারা এমন কাজ করে তবে আমেরিকা খুব কঠোর ব্যবস্থা নেবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com