শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান

মার্কিন ভিসা স্থগিতের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
মার্কিন ভিসা স্থগিতের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিতের ঘোষণার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে ঢাকা। ট্রাম্প প্রশাসনের নেওয়া এ সিদ্ধান্তের বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের ঘোষণার পূর্ণাঙ্গ প্রতিবেদন ও আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়ার পর এ বিষয়ে বাংলাদেশের পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঘোষণা দেয়, বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা বা ইমিগ্র্যান্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। এ সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতির অংশ হিসেবে নেওয়া হয়েছে বলে জানানো হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, যেসব দেশের অভিবাসীরা ‘অগ্রহণযোগ্য হারে’ মার্কিন কল্যাণমূলক সুবিধা গ্রহণ করছেন, সেই দেশগুলোর জন্য এই স্থগিতাদেশ কার্যকর হবে।

পোস্টে বলা হয়, পররাষ্ট্র দপ্তর ৭৫টি দেশের ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া স্থগিত করবে। যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত নিশ্চিত হতে না পারবে যে নতুন অভিবাসীরা আমেরিকান জনগণের কাছ থেকে সম্পদ বের করে নেবেন না, তত দিন পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

এই ঘোষণার পর বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যারা পারিবারিক পুনর্মিলন, কর্মসংস্থান বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রক্রিয়ায় ছিলেন, তাদের অনিশ্চয়তা বেড়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের আওতা, সময়সীমা এবং বাংলাদেশি নাগরিকদের ওপর এর সম্ভাব্য প্রভাব স্পষ্টভাবে জানা না গেলে কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয়। প্রয়োজন হলে কূটনৈতিকভাবে বাংলাদেশের স্বার্থ রক্ষায় উদ্যোগ নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com