শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার

পাকুন্দিয়ায় গরু চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় গরু চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে রমিজ উদ্দীন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) ভোরে উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের বাবা হযরত আলী বাদী হয়ে শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ওই রাতেই অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ চরটেকী গ্রাম থেকে শাকিল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার শাকিল ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। শনিবার (৭ মার্চ) দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে এক যুবক একটি ষাঁড় গরু নিয়ে উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সেখানে ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধ নির্মাণের জন্য সিসি ব্লক তৈরির কাজে নিয়োজিত শ্রমিকদের সন্দেহ হলে তারা গরুসহ ওই ব্যক্তিকে আটক করেন।

পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে মারধর শুরু করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, “এ ধরনের সহিংস ও মর্মান্তিক ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com