মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

হঠাৎ গ্ল্যামার হারিয়ে মোটা হয়ে গেছেন মেহজাবিন!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : 

পাতলা গড়নের মেহজাবীন চৌধুরীকে নয় আসছে ঈদে সেই মেহজাবীনকে পাওয়া যাবে একেবারে নতুন অবয়বে। চোখে লাগার মতো মুটিয়ে যাওয়া একজন স্থূলকায় নারীর চরিত্রে দেখা যাবে তাকে।

সম্প্রতি শুটিং হওয়া এই নাটকটির নাম ‘মায়া সবার মতো না’। মায়া চরিত্রে মেহজাবীনকে নিয়ে এটি নির্মাণ করেছেন সাগর জাহান। বিপরীতে আছেন তাহসান খান।

গল্পটি এমন, স্থূলকায় মানুষগুলোকে সমাজে দুর্বল মনে করা হয়। চাকরি, বিয়ে কিংবা অন্যান্য ক্ষেত্রে তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়। মায়া নামের মেয়েটিও এই সমস্যার জর্জরিত। কিন্তু সে খুব সাহসী, আত্মনির্ভরশীল।

এমন চরিত্রে মেহজাবীনের অভিনয় প্রসঙ্গে নির্মাতা সাগর জাহান বলেন, ‘মায়া চরিত্রটির জন্য মেহজাবীনের আগ্রহ আর পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে। প্রচণ্ড গরমে বিশেষ একটি পোশাক (মোটা দেখানোর জন্য) পরে থাকতে হয়েছে তাকে। সঙ্গে তাহসান ভালো সাপোর্ট দিয়েছেন। কাজটি ভালোই হবে মনে হচ্ছে।’

নির্মাতা জানান, আগামী ঈদে নাটকটি বাংলাভিশনে প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com