কিশোরগঞ্জ মডেল থানার পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) কিশোরগঞ্জ মডেল থানাধীন জেলখানা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের নির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, এসআই মামুনুর রশিদের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৯ কেজি গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।