বুধবার, ২০ মে ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

শ্রেণিকক্ষে হাসতে হাসতে অজ্ঞান ২৫ শিক্ষার্থী!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯
  • ৪৬৬ বার পড়া হয়েছে

শ্রেণিকক্ষে পাঠদানে ব্যস্ত ছিলেন শিক্ষক, হঠাৎ করেই শিক্ষার্থীদের হাসাহাসি শুরু হয়। এরপরে একে একে অজ্ঞান হতে থাকে শিক্ষার্থীরা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সোমবার (২২ জুলাই) দুপুর আড়াইটায় কুমিল্লা সদর উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণি মেয়েদের কক্ষে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ন চক্রবর্তী জানান, প্রতিদিনের ন্যায় সোমবার দুপুরে আড়াইটায় ৮ম শ্রেণির মেয়েদের কক্ষে পাঠদান করছিলেন সুধাংশু ভূষণ দাস। হঠাৎ শ্রেণিকক্ষে দুই-তিন জন শিক্ষার্থী হাসাহাসি শুরু করে । কারণ জানতে চাইলে অন্যরাও হাসি শুরু করে, একে একে হাসতে হাসতে অসুস্থ্য হয়ে পড়তে থাকে শিক্ষার্থীরা। পুরো বিদ্যালয়ে এসময় আতঙ্কর সৃষ্টি হয়। বিষয়টি অভিভাবকদের কানে পৌঁছালে আতঙ্কিত হয়ে স্কুলে ছুটে আসে। এদিকে শিক্ষকসহ অন্যরা অসুস্থ্য শিক্ষার্থীদের স্থানীয় কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত হাসির কারণে প্রচণ্ড মাথা ব্যথায় অজ্ঞান হয়ে যায় শিক্ষার্থীরা। চিকিৎসা ভাষায় এটি একটি মানসিক রোগ। দুই একজনের মধ্য প্রথমে রোগটি দেখা দিলে বাকি শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে অসুস্থ্য হয়ে পড়ে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com