কিশোরগঞ্জে সাংবাদিকদের সংগঠন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় জেলা শহরের সেন্ট্রাল প্রেসক্লাবের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াবহ হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের শুরুতেই একাত্তরের গণহত্যায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল-আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের সেই বিভীষিকাময় রাতের স্মৃতিচারণ করেন।