বুধবার, ২০ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

কিশোরগঞ্জে গণহত্যা দিবসে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৫ মার্চ ২০২৬) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসলাম মোল্লা।

অনুষ্ঠানে জেলা পুলিশের পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের কমান্ডারবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল ‘কালরাত’-এর স্মৃতিচারণ করেন। এদিন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালিয়ে ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা সংঘটিত করে। সেই নির্মম হত্যাযজ্ঞে প্রায় ৩০ লাখ মানুষ শহীদ হন এবং প্রায় ২ লাখ মা-বোন সম্ভ্রমহানির শিকার হন। তাদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা।

সভায় পুলিশ সুপার বলেন, গণহত্যার শিকার শহীদদের প্রতি জাতি চিরঋণী। তাদের ত্যাগ ও বেদনাময় স্মৃতি জাতিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

বক্তারা নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন, যাতে তারা দেশপ্রেম, মানবিকতা ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com