বুধবার, ২০ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টায় স্থানীয় সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ’-এর উদ্যোগে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ বইমেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এসময় বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ এস. এম. মোজাফ্ফর হোসেন, সংগঠনের উপদেষ্টা ডা. ময়নুল হক দুলদুল, সাংবাদিক কায়েস উদ্দিন, প্রকৌশলী গুরুদাস দত্ত, একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডি. এম. আব্দুল বারী এবং সাধারণ সম্পাদক এম. এম. রাসেলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, মেলায় মোট ৫০টি স্টল রয়েছে। এর মধ্যে প্রায় ৩০টি বইয়ের স্টল এবং বাকি স্টলগুলোতে খাবার, হস্তশিল্প ও ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। শিশুদের জন্য রাখা হয়েছে বিভিন্ন বিনোদনমূলক রাইডস।

সপ্তাহব্যাপী এ মেলায় থাকছে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য ভাষার গান, সাধারণ জ্ঞান, গদ্যপাঠ ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা, নৃত্যানুষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি। এছাড়া গুণীজনদের ‘একুশে পরিষদ পদক’ প্রদান করা হবে।

উদ্বোধনের দিন সন্ধ্যায় শতকণ্ঠে ভাষার গান পরিবেশন করা হয়। মেলার প্রথম দিনেই দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com