রাজশাহীতে ঐতিহ্যবাহী তামদারি (ভোজন) উৎসবের ২য় আসর উদযাপিত হয়েছে। অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পলিমাটি’-এর উদ্যোগে গত ২৭ মার্চ ২০২৬ চৈতির আমবাগানে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবটি ছিল আনন্দমুখর ও বৈচিত্র্যে ভরপুর। আয়োজনে ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী দেশীয় খাবারের সমাহার। অংশগ্রহণকারীরা নিজ নিজ হাতে প্রস্তুত করা নানা পদ উপভোগ করেন। নাচ-গান ও আনন্দঘন পরিবেশে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, তামদারি উৎসবের মূল লক্ষ্য যান্ত্রিক জীবনের একঘেয়েমি দূর করে পারস্পরিক সামাজিক বন্ধনকে সুদৃঢ় করা। পাশাপাশি তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানোও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
উৎসবে ‘পলিমাটি’-এর পাশাপাশি তাদের ভাতৃপ্রতিম সংগঠন এইচটিআই, রেড রিভার ক্রু, দ্য ফ্লাইং ফিট এবং তর্কশালা ডিবেটিং ক্লাবের সদস্য ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশ ও সমাজের উন্নয়নে নিজেদের সর্বোচ্চ অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।