নওগাঁয় স্বাধীনতা দিবসকে ঘিরে এক আবেগঘন কবিতা সন্ধ্যার আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নওগাঁ সাহিত্য পরিষদের উদ্যোগে শহরের মুক্তির মোড়স্থ মৃত্তিকা অ্যাডফার্মে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইউব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে কবিতা পাঠ করেন বাচিক শিল্পী ও সংগঠনের উপদেষ্টা কায়েস উদ্দীন, সহ-সভাপতি কবি রবিউল মাহমুদ, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, কবি ও কথাসাহিত্যিক মনোয়ার লিটন, কবি রিমন মোরশেদ, হাসমত আলী এবং এম এ ওয়াজেদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে কবিতা পাঠের পাশাপাশি আলোচনা পর্বে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক রবিউল করিম, গল্পকার হাবিব রতন, সাপ্তাহিক ‘প্রজন্মের আলো’ পত্রিকার সম্পাদক আব্দুর বহমান রিজভী এবং বাচিক শিল্পী রোকেয়া শাকিলা।
কবিতা সন্ধ্যায় দেশের স্বাধীনতা সংগ্রামে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।