বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

নওগাঁয় মাঠ থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
নওগাঁয় মাঠ থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার
নওগাঁর বদলগাছী উপজেলায় ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের মাঠ থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
বদলগাছী উপজেলার দেউলিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা আনছার চৌধুরীর তার জমিতে পটলের মাচাঁ দেওয়ার জন্য প্রায় ১ ফুট মাটি খুঁড়তে গিয়ে কিছু অস্বাভাবিক বস্তু দেখতে পায়। পরে আরও ভালোভাবে মাটি খনন করে দেখা যায়, সেগুলো পুরোনো সময়ের বুলেট। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোট ৩২৫ টি বুলেট উদ্ধার করে।
বদলগাছি থানার অফিসার ইনচার্জ তদন্ত নজরুল ইসলাম জানান, সকালে দেউলিয়া গ্রামের মাঠে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এসময় কোদাল দিয়ে মাটি খুড়তেই গুলি দেখতে পান তারা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com