শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিশোরগঞ্জে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না মোটরসাইকেলের জ্বালানি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না মোটরসাইকেলের জ্বালানি

কিশোরগঞ্জে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল সরবরাহে নতুন নিয়ম চালু করেছে জেলা প্রশাসন। এখন থেকে বিশেষ ‘ফুয়েল কার্ড’ ছাড়া মোটরসাইকেলে জ্বালানি পাওয়া যাবে না।

বুধবার (১ এপ্রিল) জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন কার্যক্রম সুশৃঙ্খল রাখতে এবং জনদুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, কিশোরগঞ্জ জেলার বৈধ মোটরসাইকেল চালকদের নির্ধারিত কাগজপত্র প্রদর্শন করে নিজ নিজ স্থায়ী ঠিকানার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বিশেষ এই ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে।

ফুয়েল কার্ড সংগ্রহের জন্য প্রয়োজন হবে – মূল জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এক কপি স্ট্যাম্প সাইজের ছবি এবং একটি সক্রিয় মোবাইল নম্বর।

এছাড়া, অন্য জেলার বাসিন্দারা যারা চাকরি বা অন্যান্য কারণে কিশোরগঞ্জ সদর উপজেলায় অবস্থান করছেন, তারা জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা-বাণিজ্য শাখা (রুম নং-২৩৬) থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন। আর অন্যান্য উপজেলায় অবস্থানকারীরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকেই কার্ড নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৪ এপ্রিল ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। অন্যথায় ৫ এপ্রিল ২০২৬ থেকে কিশোরগঞ্জ জেলার কোনো পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ করা হবে না।

জেলা প্রশাসন আরও স্পষ্ট করেছে, প্রাপ্ত জ্বালানি কোনোভাবেই অন্যের কাছে হস্তান্তর বা বিক্রি করা যাবে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com