বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় দোকান বন্ধের সিদ্ধান্ত ব্যবসায়ী সমিতির

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে
বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় দোকান বন্ধের সিদ্ধান্ত ব্যবসায়ী সমিতির

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সারাদেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বৃহস্পতিবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘স্ট্যান্ডিং কমিটির বুধবারের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, “আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এ সরকারকে সহযোগিতার লক্ষে ঢাকা সহ বাংলাদেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল সন্ধ্যা ৮ ঘটিকার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।”

তবে এ নিয়মের বাইরে রাখা হয়েছে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজারকে।

জানতে চাইলে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু গণমাধ্যমকে বলেন, ‘‘এ সিদ্ধান্তে কতটা বিদ্যুৎ সাশ্রয় হবে, তার নির্দিষ্ট কোনো হিসাব তারা এখনো করেননি।’’

“এটার কোনো হিসাব এখনো করি নাই। আমরা তো আসলে করোনাভাইরাসের সময় এরকম অবস্থায় রাত ৮টা পর্যন্ত দোকান বন্ধ রাখছিলাম। এখন আমরা চিন্তা করলাম, আগের যে পর্যায়টা ছিল, আমরা ওই জায়গায় থাকতে চাই।”

টিপু বলেন, ‘‘আগে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার নিয়মে ব্যবসায়ীরা অভ্যস্ত ছিলেন।

আগেও আমরা ৮টা পর্যন্ত ছিলাম; এজন্য যারা দোকান ব্যবসায়ী আছে, তাদের কোনো সমস্যা হওয়ার কারণ নেই।”

সরকার থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি জানিয়ে তিনি বলেন, এটি ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com