বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন ভূপাতিত করতে সহায়তা করেছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন ভূপাতিত করতে সহায়তা করেছে ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রাষ্ট্রকে ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন ভূপাতিত করতে কারিগরি ও সামরিক সহায়তা দিয়েছে।

জেলেনস্কি দাবি করেন, ইউক্রেনীয় ইন্টারসেপ্টর বা প্রতিরোধক ড্রোন কীভাবে ইরানি ড্রোন ধ্বংস করতে পারে, তা হাতে-কলমে দেখিয়েছেন তাদের বিশেষজ্ঞরা।

গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করেন জেলেনস্কি। ওই সময় উপসাগরীয় দেশগুলো ইরানের পক্ষ থেকে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ছিল। গত কয়েক বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইরানের তৈরি এসব শাহেদ ড্রোন মোকাবিলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ইউক্রেনের।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে আমাদের সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছি। তাদের মধ্যে ইন্টারসেপ্টর ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিশেষজ্ঞরা রয়েছেন। কয়েকটি দেশকে আমরা দেখিয়েছি, কীভাবে ইন্টারসেপ্টর ড্রোন দিয়ে শত্রুর ড্রোন ধ্বংস করতে হয়।

জেলেনস্কি বলেন, আমরা কি ইরানি শাহেদ ড্রোন ধ্বংস করেছি? হ্যাঁ, করেছি। আমরা কি শুধু একটি দেশে এটি করেছি? না, বেশ কয়েকটি দেশে করেছি। আমি মনে করি, এটি আমাদের জন্য একটি বড় সাফল্য।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com