মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

বিসিএস ‘ব্যাধির’ আকারে সমাজে হাজির হয়েছে: উপদেষ্টা জাহেদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
বিসিএস ‘ব্যাধির’ আকারে সমাজে হাজির হয়েছে: উপদেষ্টা জাহেদ

সরকারি চাকরি পেতে বিসিএস পরীক্ষায় অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে তরুণদের অতিউৎসাহকে একটি ‘সামাজিক ব্যাধি’ হিসাবে দেখছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

এই প্রবণতা দূর করতে ভবিষ্যতে বিসিএস কর্মকর্তাদের সুযোগ-সুবিধা কমিয়ে আনার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন বলেও মত দিয়েছেন তিনি।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসির আয়োজনে ‘গ্রিডলক থেকে শাসনব্যবস্থার নবায়ন: বিপিএসসি সংস্কার প্রতিবেদন’-এর উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্যানেল আলোচনায় উপদেষ্টা জাহেদ বিসিএস পরীক্ষা দিতে গিয়ে তরুণদের কী কী ‘ক্ষতি’ হচ্ছে, তা তারা জানেন না বলেও মন্তব্য করেন।

বিসিএসের মৌখিক পরীক্ষার বোর্ডে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি এ পরীক্ষাকে ‘ব্যাধি’ আখ্যা দেওয়ার কারণ ব্যাখ্যা করেন।

জাহেদ উর রহমান বলেন, “একজন ভালো চাকরি করছেন, বিসিএসে অন্য ক্যাডারে জব করছেন, তিনি ওই চাকরি রেখেও আবার দিচ্ছেন (বিসিএস) বিশেষ কিছু ক্যাডারের জন্য।

এর বাইরে ভালো চাকরি, বাংলাদেশ ব্যাংকের অনেক লাভজনক অবস্থানে থেকেও তিনি আবার বিসিএস দিচ্ছেন। যতদিন চাকরির বয়স থাকে ততদিন তিনি বিসিএস দিয়ে যান। তিনি তার পজিশনের জন্য আর কোনো কাজ করেন বলে আমার তো মনে হয় না।”

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই বিসিএস গাইড টেবিলে রাখার প্রবণতা যে তরুণদের মধ্যে দেখা যাচ্ছে, সে কথা তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, এ ধরনের তরুণরা চাকরিতে প্রবেশের সময় অতিক্রম করলে ‘হতাশাগ্রস্ত’ হয়ে যান।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বিসিএসের মৌখিক পরীক্ষায় অনেকে নিজের স্নাতকের বিষয়ের মৌলিক প্রশ্নের উত্তরও ঠিকঠাক দিতে পারেন না।

“আমাদের তরুণদের সবচেয়ে প্রোডাক্টিভ একটা সময় বিসিএস খেয়ে ফেলছে। এই ডিজিজ থেকে আমাদের বের হতে হবে।”

অনুষ্ঠানে প্যানেল আলোচনায় আরও অংশ নেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মামুন আহমেদ, বাংলাদেশে ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে ও পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। আলোচনা পরিচালনা করেন পিএসসির সদস্য আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন অধ্যাপক মোবাশ্বের মোনেম৷ সংস্কার প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন কমিশনের সদস্য চৌধুরী সায়েমা ফেরদৌস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com