মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

কোনো ধরনের গুজবে কান দিবেন না: প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কিশোরগঞ্জ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ৬০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জে জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) কোনো ধরনের গুজবে কান না দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে তিনি জেলা পুলিশ কনফারেন্স রুমে জেলা পুলিশের এক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, স্যোশাল মিডিয়ায় কেউ গুজব ছড়ালে তাৎক্ষণিক কেউ বিশ্বাস করে তা শেয়ার দেবেন না। না জেনে, না শুনে এবং যাচাই-বাছাই না করে গুজব শেয়ার দিলে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। গুজব ছড়িয়ে এবং গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো ফৌজদারী অপরাধ। গণপিটুনির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। কাউকে ছেলেধরা সন্দেহ হলে তাৎক্ষণিক পুলিশকে সংবাদ দিন এবং গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দিন।

এ সময় তিনি কয়েকদিন সারা দেশে বিদ্যুৎ থাকবে না বলে গুজব রটানো বিষয়ে মিডিয়াসহ সমাজের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com