মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ভৈরবে ২৮ লক্ষাধিক টাকার বৈদেশিক মুদ্রাসহ হুন্ডি ব্যবসায়ী আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ১০৭২ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :

ভৈরবে ২৮ লাখ ৩৭ হাজার টাকার বৈদেশিক মুদ্রাসহ মনির হোসেন (৩৭) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। বুধবার রাতে ভৈরব রেলস্টেশন থেকে তাকে আটক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হুন্ডি ব্যবসায়ী মনির হোসেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাসনাবাদ নয়াহাটি গ্রামের জসিম উদ্দিনের পুত্র বলে জানা গেছে ।

ভৈরব রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, বুধবার রাতে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরবে অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনে অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেফতার করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে মালয়েশিয়া, সৌদিআরব, কাতার, ওমান, সিঙ্গাপুরসহ বিশ্বের ১০টি দেশের বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। যা বাংলাদেশী টাকায় ২৮ লাখ ৩৭ হাজার টাকার সমপরিমান। তিনি আরো জানান, আটককৃত মনির হোসেন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, সে দীর্ঘদিন ধরে মুদ্রা পাচার ব্যবসা করছে। এছাড়াও গ্রেফতার কৃতের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

3 thoughts on "ভৈরবে ২৮ লক্ষাধিক টাকার বৈদেশিক মুদ্রাসহ হুন্ডি ব্যবসায়ী আটক"

  1. I never thought I would see people who viewed my profile on twitter 🙂

  2. twitterda profilime bakanlari görecegimi hiç sanmiyordum 🙂

  3. mükemmel bir uygulama olmus cidden ??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com