রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আরেকটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ শিশু রামিসা হত্যা-ধর্ষণের বিচার শুরু সোমবার: আইনমন্ত্রী হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ নিচে সংবাদটি বানান, বিরামচিহ্ন ও কাঠামোগতভাবে সম্পাদনা করে দেওয়া হলো: পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা মামলায় সন্দেহভাজন আটক ১ কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ

শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রা উদ্বোধন করবেন। এরপর রাত ১২টা ২০ মিনিটে প্রথম ফ্লাইট রওনা দেবে।

ঢাকা থেকে ৪১৯ যাত্রী নিয়ে চলতি বছরের হজযাত্রার প্রথম ফ্লাইট উড়াল দেবে সৌদি আরবের উদ্দেশে।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, প্রথম দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়টি, সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি ও ফ্লাইনাস এয়ারলাইন্স তিনট ফ্লাইট পরিচালনা করবে।

হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করার কথা জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এদের মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি মাধ্যম অর্থাৎ হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের উদ্দেশ্যে যাবেন।

সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে। বাকি ৫০ শতাংশের মধ্যে সৌদি আরবের সৌদিয়া ৩৫ শতাংশ আর ফ্লাইনাস ১৫ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে হতে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা শেষ হবে ১ জুলাই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com