সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধন ও গ্রেফতারের প্রতিবাদে হোসেনপুরে ফারিয়ার মানববন্ধন ৭ মার্চের ভাষণ বাজানো নিয়ে নিজের অবস্থানে অনড় ইমি সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে জমি পাবে বিএসএফ হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে: ট্রাম্প নিরাপদ কর্মপরিবেশের দাবিতে তাড়াইল উপজেলা ফারিয়ার মানববন্ধন কটিয়াদীতে দেওয়াল ধসে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু নিকলীতে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধন ও গ্রেফতারের প্রতিবাদে হোসেনপুরে ফারিয়ার মানববন্ধন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধন ও গ্রেফতারের প্রতিবাদে হোসেনপুরে ফারিয়ার মানববন্ধন

“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে”- এই স্লোগানকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধন করে গ্রেফতার ও লাঞ্ছনার প্রতিবাদে এবং সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫ দফা দাবি আদায়ে হোসেনপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)।

সোমবার (১১ মে ২০২৬) সকাল ১১টায় হোসেনপুর উপজেলা হাসপাতাল মোড়ে হোসেনপুর ফারিয়ার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির শতাধিক প্রতিনিধি অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ বলে সম্বোধন করা হয় এবং পুলিশ দিয়ে গ্রেফতার ও লাঞ্ছিত করা হয়, যা অত্যন্ত অপমানজনক ও নিন্দনীয়। তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—

  • ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধন বন্ধ করে সম্মানজনক পরিচয় নিশ্চিত করতে হবে।
  • হাসপাতাল ও ক্লিনিকে পেশাগত দায়িত্ব পালনের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
  •  ঢাকা মেডিকেলে গ্রেফতারকৃত প্রতিনিধিদের নিঃশর্ত মুক্তি ও হয়রানি বন্ধ করতে হবে।
  •  কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
  •  ফারিয়ার সঙ্গে আলোচনা ছাড়া প্রতিনিধিদের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না।

হোসেনপুর ফারিয়ার সভাপতি মোনতাহার মামুন বলেন, “আমরা ওষুধ কোম্পানির প্রতিনিধি, দালাল নই। ডাক্তারদের নতুন ওষুধের তথ্য দেওয়া আমাদের পেশাগত দায়িত্ব। আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। অবিলম্বে আমাদের ৫ দফা দাবি মেনে নিতে হবে, নয়তো সারাদেশে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

সাধারণ সম্পাদক আর এ সাইফুল ইসলাম বলেন, “একজন প্রতিনিধি স্নাতক বা স্নাতকোত্তর পাস করে চাকরিতে যোগ দেন। তাকে দালাল বলা গোটা শিক্ষিত সমাজকে অপমান করার শামিল। সরকারের কাছে দাবি, দ্রুত নীতিমালা করে আমাদের কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক।”

এছাড়াও বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, সম্মানিত সদস্য আমিনুল ইসলাম রুবেল, মতিউর রহমান, জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম পলাশ, আকরাম হোসেন, মো. মুরাদ, নাদিম, দীপন মোদক, মো. সাদেক ও মো. সেলিম রাজা প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com