সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধন ও গ্রেফতারের প্রতিবাদে হোসেনপুরে ফারিয়ার মানববন্ধন ৭ মার্চের ভাষণ বাজানো নিয়ে নিজের অবস্থানে অনড় ইমি সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে জমি পাবে বিএসএফ হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে: ট্রাম্প নিরাপদ কর্মপরিবেশের দাবিতে তাড়াইল উপজেলা ফারিয়ার মানববন্ধন কটিয়াদীতে দেওয়াল ধসে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু নিকলীতে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১১ মে) দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে নিজ কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে দেওয়ার সময় এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দুর্নীতি-সন্ত্রাসের ঘটনাকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন। পুলিশ বাহিনী সরকারের আয়না।

তিনি জানান, সরকার পুলিশ বাহিনীকে সত্যিকারভাবে জনবান্ধব বাহিনী হিসেবে রূপ দিতে চায়।

তারেক রহমান বলেন, সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়া শুধু স্লোগান নয়, এটি বাস্তবায়নের আকাঙ্ক্ষা সরকারের।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগণের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

কেউ যেন সাম্প্রদায়িক বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন সরকারপ্রধান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com