বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতীবান্ধায় মাদক অভিযানে পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই যুক্তরাজ্যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, আরও সংকটে কিয়ার স্টারমার হামের পরিবর্তে জলাতঙ্কের টিকা: ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের পাকুন্দিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার তাড়াইলে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চেয়েছে সরকার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধর্ষণ মামলার আসামি বিমানবন্দর থেকে গ্রেপ্তার টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক নাটোরে আম সংগ্রহ শুরু হচ্ছে ১৫ মে, রেকর্ড উৎপাদনের প্রত্যাশা এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত, ১২ শর বেশি আহত

তাড়াইলে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
তাড়াইলে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদার করতে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।

স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা সভায় অংশগ্রহণ করেন।

সভায় উপজেলা সমন্বয়কারী হাবিবুর রহমান ভূঁইয়া গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও বিচার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি গ্রাম আদালতের এখতিয়ার, ক্ষমতা, বিচারযোগ্য মামলা এবং ফৌজদারি ও দেওয়ানি বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন।

এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন তালজাঙ্গা ইউপির শারমিন আক্তার, রাউতি ইউপির বিপ্লব ঘোষ, ধলা ইউপির ছাইদুর রহমান, জাওয়ার ইউপির আব্দুর রহমান, দামিহা ইউপির হাদিউল ইসলাম, দিগদাইড় ইউপির অনুরঞ্জন রায় এবং তাড়াইল-সাচাইল সদর ইউপির তরিকুল ইসলাম।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার গ্রাম আদালতের বিচারিক সেবার গুরুত্ব তুলে ধরে বলেন, ইউনিয়ন পরিষদে মামলা গ্রহণ, নিষ্পত্তি ও সংরক্ষণ কার্যক্রম সঠিকভাবে পরিচালনার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

তিনি আরও নির্দেশনা দেন, প্রতি সপ্তাহে নির্ধারিত দিনে গ্রাম আদালতের শুনানি পরিচালনা এবং প্রতি মাসের শেষ কর্মদিবসে প্রতিবেদন প্রস্তুত করে উপজেলা প্রশাসনে জমা নিশ্চিত করতে হবে।

সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com