বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতীবান্ধায় মাদক অভিযানে পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই যুক্তরাজ্যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, আরও সংকটে কিয়ার স্টারমার হামের পরিবর্তে জলাতঙ্কের টিকা: ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের পাকুন্দিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার তাড়াইলে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চেয়েছে সরকার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধর্ষণ মামলার আসামি বিমানবন্দর থেকে গ্রেপ্তার টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক নাটোরে আম সংগ্রহ শুরু হচ্ছে ১৫ মে, রেকর্ড উৎপাদনের প্রত্যাশা এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত, ১২ শর বেশি আহত

পাকুন্দিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দায়ের করা সানি হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।

গ্রেফতারকৃত আসামির নাম মগবুল (৩০)। তিনি কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এবং সদর কোম্পানি, ময়মনসিংহের একটি যৌথ আভিযানিক দল গত ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দাপুনিয়া শস্য মেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ২৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টার দিকে পাকুন্দিয়া থানার হিজলিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে সানি (২২) নামে এক যুবককে এজাহারভুক্ত আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ২২ (তারিখ: ২৪ এপ্রিল ২০২৬ খ্রি.) এবং এতে পেনাল কোডের ৩০২/৩৪ ধারা যুক্ত রয়েছে।

হত্যাকাণ্ডের পর থেকে মূল আসামি মগবুল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। পরে র‌্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্প ঘটনার ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তার অবস্থান নিশ্চিত করে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com