বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতীবান্ধায় মাদক অভিযানে পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই যুক্তরাজ্যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, আরও সংকটে কিয়ার স্টারমার হামের পরিবর্তে জলাতঙ্কের টিকা: ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের পাকুন্দিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার তাড়াইলে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চেয়েছে সরকার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধর্ষণ মামলার আসামি বিমানবন্দর থেকে গ্রেপ্তার টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক নাটোরে আম সংগ্রহ শুরু হচ্ছে ১৫ মে, রেকর্ড উৎপাদনের প্রত্যাশা এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত, ১২ শর বেশি আহত

হামের পরিবর্তে জলাতঙ্কের টিকা: ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
হামের পরিবর্তে জলাতঙ্কের টিকা: ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

টাঙ্গাইলে ৩৪ দিনের এক শিশুকে হামের পরিবর্তে জলাতঙ্কের টিকা দেয়ার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই শিশুর উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীনর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

ভুক্তভোগী ওই পরিবারকে কেন ৫০ লাখ টাকা কেন ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়। টাঙ্গাইলের ভূঞাপুরে ৩৪ মাস বয়সী এক শিশুকে হামের টিকার পরিবর্তে দেয়া হয়েছে দুই ডোজ জলাতঙ্কের র‍্যাবিক্স ভ্যাকসিন।

গতকাল (বুধবার, ১৩ মে) বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম এ ভ্যাকসিন প্রয়োগ করেন। তবে এ ভ্যাকসিন দেয়ার কথা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর। তিনি না দিয়ে পিআরএলে থাকা কাইয়ুমকে ডেকে এনে ভ্যাকসিন প্রয়োগ করান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ।

পরিবার অভিযোগ করেন ভুল টিকা দেয়ার প্রতিবাদ করায় স্বাস্থ্যকর্মীরা তাদের সঙ্গে দুর্ব্যবহারও করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com