মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

সা রে গা মা পা’র চ্যাম্পিয়ন অঙ্কিতা, যৌথভাবে ২য় রানারআপ নোবেল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৫৯২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

জি–বাংলার সংগীত বিষয়ক রিয়েলিটি শো’‘সা রে গা মা পা’র গ্র্যান্ড ফাইনাল রবিবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়। চলে রাত ১১টা পর্যন্ত। এতে চ্যাম্পিয়ন হলেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার মেয়ে অঙ্কিতা ভট্টাচার্য। আর যৌথভাবে ১ম রানারআপ হয়েছেন গৌরব ও স্নিগ্ধজিৎ। ২য় রানারআপ হয়েছেন প্রীতম ও নোবেল।

চ্যাম্পিয়ন অঙ্কিতা পুরস্কার হিসেবে পেয়েছেন ২ লাখ রুপি ও একটি গাড়ি।

ফলাফল ঘোষণার আগে নোবেল তিনটি গান গেয়ে শুনান। এগুলো হচ্ছে, আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’, প্রতুল মুখোপাধ্যায়’র‘আমি বাংলার গান গাই’ও প্রিন্স মাহমুদের কথা–সুরে জেমসের কণ্ঠের‘বাংলাদেশ’।

এর আগে, ২৯ জুন কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে চূড়ান্ত পর্বের দৃশ্যধারণ সম্পন্ন হয়। আর গত বছরের সেপ্টেম্বরে জি বাংলায় শুরু হয় ‘সা রে গা মা পা ২০১৮–১৯’প্রতিযোগিতা। এতে ভারতের নির্বাচিত ৪৮ জন প্রতিযোগী অংশ নেন।

এই আসরে বাংলাদেশ থেকে অংশ নেন অবন্তি সিঁথি, তানজীম শরীফ, রোমানা ইতি, মেজবা বাপ্পী, আতিয়া আনিসা, মন্টি সিনহা ও মাঈনুল ইসলাম নোবেল। বিভিন্ন ধাপে অন্যান্যরা এই প্রতিযোগিতা থেকে বাদ পড়লেও টিকে ছিলেন নোবেল।

এই আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করেন শ্রীকান্ত আচার্য, মোনালি ঠাকুর, শান্তুনু মৈত্র, কৌষিকী চক্রবর্তী ও পণ্ডিত তন্ময় বোস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com