মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

নিকলীর হাওরের জলে অপরূপ সূর্যাস্ত ও চাঁদের খেলা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৫৩১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা :

সূর্যাস্ত দেখতে অনেকেই সমুদ্র সৈকতে যান। ভাটি বাংলার কিশোরগঞ্জের নিকলীর হাওরের সূর্যাস্তও কম মোহনীয় নয়। বিস্তৃত হাওরের আপাত নিশ্চল জলে দূর দিগন্তের কোলে ডুবছে লাল-কমলা সূর্য। ছোট ছোট ঢেউয়ে প্রতিফলিত হয়ে ছড়িয়ে পড়ছে তার হালকা কমলা আভা। এ অভিজ্ঞতা চিরকাল মনে রাখার মত।

কিশোরগঞ্জের নিকলী উপজেলা বেড়িবাঁধে দাঁড়িয়ে যাওয়ার পথ পুরোটাই হাওরের ভেতর দিয়ে। পথ মূলত ধনু নদীর। তবে বর্ষাকালে হাওর ও ধনু নদী একাকার হয়ে যায়। মাঝে মাঝে চোখে পড়া বয়াই সেখানে নদীর গতিপথ নির্দেশ করে। ছোটবেলার প্রাথমিকের সেই বাংলা বইয়ের স্মৃতি অনেকেরই মনে আছে। যে বইয়ের পাতায় পাতায় পদ্যের ফাঁকে ফাঁকে আঁকা থাকতো ছোট ছোট গাঁয়ের ছবি।

এক ঝলকে ফ্লাশব্যাকের মত যেন সেই স্মৃতিই মনে করিয়ে দিলো হাওরের চারপাশের প্রকৃতি। সেই ছবির মত হাওরের ভেতর ফাঁকে ফাঁকে মাথা তুলে দাঁড়িয়ে আছে গাছগাছালিতে ভরা ছোট ছোট গ্রাম। চারিদিকে পানির অবাধ বিস্তার। এর মাঝেই কোথাও মাথা জাগিয়ে রেখেছে এক চিলতে সবুজ ভূমি।কয়েকটি বাড়ি নিয়ে দ্বীপের মত মাথা তুলে জেগে রয়েছে এক একটি বসতি। প্রায় প্রতিটি বাড়ির লাগোয়া ঘাটে নৌকা। নৌকাই এসব গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র বাহন।

গ্রামগুলোর গাঁ ঘেঁষে পানিতে গা ভাসিয়ে বেড়াচ্ছে হাঁসের পাল। ছোট বাঁশের কঞ্চি হাতে হাঁসের রাখাল চেষ্টা করছে হাঁসগুলোকে নিরাপদে খোয়ারে নিয়ে তুলতে। কোনো কোনো জায়গায় পানিতে দাপিয়ে বেড়াচ্ছে দূরন্ত ছেলের দল। অনেক বাড়ির মেয়ে ঝিয়েদের দেখা গেল পানিতেই থালাবাসন ধুয়ে নিতে। হাওরের মাঝে কোথায় কোথাও মাথা তুলে দাঁড়িয়ে আছে বিদ্যুতের খুঁটির সারি। কোনোগুলোতে তার আছে। কোথাও শুধু ন্যাড়া খুঁটি।

হাওরেও আলো জ্বালার চেষ্টা করছে সরকার এ যেন তারই প্রতিচ্ছবি। শেষ বিকেলে হাওরে থাকতেই সূর্য ডোবার সময় হলো। ধীরে ধীরে হাওরের জলে অস্ত গেল সূয্যিমামা। তবে গোধূলি লগ্ন তখনও শেষ না হওয়ায় ধীরে ধীরে সূর্যের রক্তিম আভার জায়গায় স্থান করে নিলো চাঁদের ম্লান জোৎসনা। সন্ধ্যায় চাঁদের মায়াবী আলো আধারি ছায়ায় হাওর যেন আরও অপরূপ। চাঁদের ম্লান আলো খুব হালকাভাবে হলেও প্রতিফলিত হচ্ছে হাওরের ছোট ছোট ঢেউয়ে। ঢেউয়ের গায়ের সেই প্রতিফলন ঝিকমিক দিয়ে উঠছে। হাওরের জলে চাঁদ সূর্যের এই অপরূপ খেলা দেখতে ভ্রমন পিপাসুরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com