মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
  • ৩৯৭ বার পড়া হয়েছে

সালাহ্উদ্দিন শুভ :
অবৈধ ও অপরিকল্পিতভাবে নদী, ছড়া থেকে অব্যাহতভাবে খনিজ সম্পদ সমৃদ্ধ বালু উত্তোলনের ফলে বিপর্যস্ত হচ্ছে পরিবেশ, প্রতিবেশ। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন নদী ও বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলার সুনছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত ৪শ’ ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের পাহাড়ি সুনছড়া এলাকার যোগিবিল গ্রাম এলাকা থেকে উত্তোলিত এসব বালু জব্দ করা হয়।

কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যোগিবিল গ্রামের সুনছড়া থেকে উত্তোলিত এসব বালু জব্দ করেন। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও জব্দকৃত বালু আলীনগর ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলামের জিম্মায় রাখা হয়।

কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী বালু জব্দ করার সত্যতা নিশ্চিত করেন। উল্লেখ্য, পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর দায়েরকৃত রিটের আদেশ উপেক্ষা করে সম্প্রতি উপজেলার বিভিন্ন পাহাড়ি ছড়া ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ক্ষতি বয়ে আনছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com