নিউজ ডেস্ক :
গতকাল শনিবার আনুমানিক ১২ টায় কিশোরগঞ্জ সদরের কড়িয়াইল এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ মুরাদ মিয়া (২৬) এবং ইসলাম ইকবাল (৩৫) নামে দুইজনকে আটক করা হয়। প্রথম জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবং দ্বিতীয় জনের বাড়ি কিশোরগঞ্জ সদরের নিকলী উপজেলায়।
র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ৭৫০ (সাতশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট’সহ তাদের গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে।