মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

এ কেমন পাষন্ড মা!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৪ আগস্ট, ২০১৯
  • ৪৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তারামিয়া নামের এক দেড় বছরের শিশুপুত্রকে হ’ত্যা করেছে পাষান্ড মা। আর এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি হ’ত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পাষান্ড মা মৌসুমী বেগমকে আজ রোববার ভোরে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, উপজেলার বাশগাড়ি এলাকার মধ্যেচর গ্রামের শিরাজ মোল্লার ছেলে মনির মোল্লার সঙ্গে পৌর এলাকার চরঠেঙ্গামাড়া গ্রামের গিয়াসউদ্দিন হাওলাদারের মেয়ে মৌসুমীর পাঁচ বছর আগে বিবাহ হয়। তাদের সংসারে দেড় বছরের একটি পুত্র সন্তান জন্মলাভ করে। কিন্তু বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব চলে আসছে।

এর জের ধরে স্ত্রী মৌসুমী তার বাবার বাড়ি চলে যায়। পরে স্বামী মনির মোল্লা শনিবার বিকালে তার স্ত্রী ও সন্তানকে বাড়িতে নেয়ার জন্য শশুর বাড়ি যায়। এসময় দুইজনের মাঝে নতুন করে ঝগড়া সৃষ্টি হয়। এতে করে মনির মোল্লা স্ত্রী-সন্তানকে না নিতে পেরে অভিমান করে খালি হাতে নিজ বাড়ি চলে যায়। এ সুযোগে শনিবার সন্ধ্যায় পাষান্ড মৌসুমী বেগম তার শিশুপুত্র তারামিয়াকে শ্বাসরোধে হ’ত্যা করে।

পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন। এ হ’ত্যার ঘটনায় শিশুর বাবা মনির মোল্লা বাদী হয়ে তার স্ত্রী মৌসুমীকে আসামী করে কালকিনি থানায় একটি হ’ত্যা মামলা দায়ের করেন। পরে কালকিনি থানা পুলিশ আসামী মৌসুমীকে গ্রেফতার করেন।

মামলার বাদী মনির মোল্লা বলেন, মৌসুমী আমার সাথে ঝগড়া করে আমার শিশু সন্তানকে হ’ত্যা করেছে। আমি তার সঠিক বিচার চাই। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, শিশুপুত্র তারামিয়াকে শ্বাসরোধ করে হ’ত্যা করা হয়েছে। আমরা আসামী মৌসুমীকে গ্রেফতার করেছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com