রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে দামি একাদশে নেই মেসি-রোনালদো

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ৫১২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবচেয়ে দামি ফুটবল একাদশ থেকে ছিটকে গেলেন সুপারস্টার লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো। গত তিন বছরের বাজারদর ও ট্রান্সফার ফি’র ওপর ভিত্তি করে সাজানো হয়েছে এই একাদশ। মেসির বর্তমান বাজারমূল্য ১৫০ মিলিয়ন ইউরো।

আর গত মৌসুমে ১১২ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। সবচেয়ে দামি একাদশের ফরোয়ার্ড পজিশনে রয়েছেন নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও ফিলিপে কুটিনহো। তাদের বাজারমূল্য মেসি-রোনালদোর চেয়ে বেশি। দুই বছর আগে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান নেইমার। আর মোনাকো থেকে এমবাপ্পেকে ১৮০ মিলিয়ন ইউরোতে নিয়ে আসে পিএসজি।

নেইমারকে বিক্রির অর্থ থেকে ব্রাজিলিয়ান কুটিনহোকে ১৪৫ মিলিয়নে দলে ভেড়ায় বার্সেলোনা। ৪-৩-৩ পজিশনে সাজানো সবচেয়ে দামী একাদশের রাইট মিডফিল্ডে পগবা। ফরাসি এই তারকাকে ১০৫ মিলিয়ন ইউরোতে জুভেন্টাস থেকে কেনে ম্যানইউ। এবার আয়াক্স আমস্টারডাম মিডফিল্ডার ডি ইয়ংকে নিতে বার্সেলোনার খরচ হয়েছে ৭৫ মিলিয়ন ইউরো। তিনি রয়েছেন লেফট মিডফিল্ডে। সেন্ট্রাল মিডফিল্ডে স্প্যানিয়ার্ড রদ্রি। তার জন্য এবার অ্যাটলেটিকো মাদ্রিদকে ৭০ মিলিয়ন ইউরো দিয়েছে ম্যান সিটি।

গত সপ্তাহে ৮৮ মিলিয়ন ইউরোতে লেস্টার সিটি থেকে ম্যানইউতে নাম লিখিয়ে সবচেয়ে দামী ডিফেন্ডারের তালিকায় নাম লিখিয়েছেন ইংল্যান্ডের হ্যারি ম্যাগুয়ার। তার সঙ্গে সেন্টার-ব্যাক পজিশনে ভ্যান ডাইক। গত মৌসুমে ভ্যান ডাইককে ৮৫ মিলিয়ন ইউরোতে সাউদাম্পটন থেকে কিনেছিল লিভারপুল।

বিশ্বের সবচেয়ে দামি একাদশ:
গোলরক্ষক: কেপা আরিজাবালাগা (চেলসি)
ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ (বায়ার্ন মিউনিখ), হ্যারি ম্যাগুয়ার (ম্যানইউ), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল), কাইল ওয়াকার (ম্যান সিটি)।
মিডফিল্ডার: পল পগবা (ম্যানইউ), রদ্রি (ম্যান সিটি), ফ্র্যাঙ্কি ডি ইয়ং (বার্সেলোনা)।
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), ফিলিপে কুটিনহো (বার্সেলোনা)

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com