রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান

দারুণ সুখবর পেল জিম্বাবুয়ে ক্রিকেট দল!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৪৩৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : 

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটিকে পুনর্বহাল করা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল নির্বাচিত কমিটিকে পুনর্বহাল করা হয়।

দেশটির সরকার অনুমোদিত স্পোর্টস এন্ড রিসার্চ কমিশনের(এসআরসি) সঙ্গে আদালত একটি সমঝোতায় পৌঁছার পর চেয়ারম্যান তাভেংওয়া মুকুলানির নেতৃত্বাধীন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আবার দায়িত্বে ফিরতে পারছে।

এর ফলে আইসিসির স্থগিতাদেশ প্রত্যাহারের পথে অনেকটাই এগিয়ে গেল দেশটির ক্রিকেট। গত জুন মাসে দুর্নীতি এবং নির্বাচনে অনিয়মের অভিযোগে জিম্বাবুয়ের পুরো বোর্ডকে নিষিদ্ধ করে এসআরসি।

এরপর সরকারের হন্তক্ষেপের অভিযোগে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জিম্বাবুয়ে ক্রিকেটকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে। আইসিসি জানিয়েছে, আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য সভায় জিম্বাবুয়ের নিষেধাজ্ঞার বিষয়টি তারা পুনর্বিবেচনা করবে।

আইসিসি কর্তৃক সাময়িক নিষিদ্ধ হওয়ায় চরম মূল্য দিতে হয়েছে জিম্বাবুয়ের ক্রিকেটারদের। আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নেয়ার যোগ্যতা হারায় দেশটির পুরুষ দল।

এমনকি এ মাসের শেষ দিকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে পারছেনা দেশটির নারী দল। নিষেধাজ্ঞার ফলে ক্রিকেটের নির্বাহী সংস্থার কাছ থেকে কোন তহবিলও পাচ্ছেনা জিম্বাবুয়ে ক্রিকেট।

আর্থিক সমস্যায় থাকা জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড তার খেলোয়াড়দের দেনা-পাওনা দিতে পারছিল না। তাই নিষেধাজ্ঞা তাদেরকে আরো কঠিন সমস্যায় ফেলে দেয়। সাম্প্রতিক বছরগুলোতে প্রায়ই জিম্বাবুয়ে ক্রিকেটাররা নিজেদের অর্থ পাচ্ছেন না, গত দুই মাস তারা কোনো বেতনই পাচ্ছেনা বলে জানা গেছে।

এমন অবস্থার মধ্যেই বাংলাদেশে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণের অনুরোধ জানায় জিম্বাবুয়ে ক্রিকেট। নিষেধাজ্ঞার ফলে এই সিরিজে জিম্বাবুয়ের আসা নিয়ে অনিশ্চয়তা ছিল।

শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের পাশে দাঁড়ায়। বিসিবির পক্ষ থেকেই বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com