রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২

তাই বলে ২৩ গোল দিবে বায়ার্ন!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৪৯৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ তাদের শেষ প্রাক মৌসুম ম্যাচে ২৩-০ ব্যবধানে জয় পেয়েছে। গোল বন্যায় ভাসিয়েছে অ্যামেচার ক্লাব এফসি রোটাচ-ইগার্নকে। গেল বছর প্রাক-মৌসুমের ম্যাচে এই দলকেই ২০-২ গোলে হারিয়েছিল বায়ার্ন!

এমন জয়ে স্ট্রাইকার রবার্ত লেভানডোফস্কি হ্যাটট্রিক করেছেন। চারটি গোল করেছেন মিডফিল্ডার কোরেনটিন তোলিসো। সময়ের হিসেবে প্রতি চার মিনিটে একটি করে গোল করেছে বায়ার্ন। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা ওয়াসি ওকিয়েরেও হ্যাটট্রিক করেন। আর মিডফিল্ডার লিওন গোরেতকা ও থমাস মুলার ২টি করে গোল করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে বায়ার্ন কোচ নিকো কোভাক ১০টি পরিবর্তন আনেন। অবশ্য তখনই ১১-০ গোলে এগিয়ে ছিল বাভারিয়ানরা।

অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে রেকর্ড ৮০ মিলিয়ন ইউরোতে বায়ার্নে যোগ দেওয়া লুকাস হার্নান্দেজ এই ম্যাচে প্রথমবারের মতো মাঠে নামেন।

জার্মান সুপার কাপে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে গেল শনিবার ফাইনালে ২-০ গোলে হার মেনেছিল বায়ার্ন। ১২ আগস্ট থেকে বাভারিয়ানরা তাদের জার্মান কাপ মিশন আবার শুরু করবে। আর ১৬ আগস্ট জার্মান বুন্দেসলিগায় নিজেদের প্রথম ম্যাচে হার্থা বার্লিনের মুখোমুখি হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com