মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

ব্যারিস্টার সুমন এবার নিজেই ভাইরাল!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০১৯
  • ৫৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমাজের নানা অসংগতি লাইভ তুলে ধরার কারণে বহুল পরিচিত মুখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি এবার নিজেই ভাইরাল হয়েছেন।

এর আগে দেশের বিভিন্ন স্থানে গিয়ে সেখানকার নানা অসংগতি ফেসবুক লাইভের মাধ্যমে সবার সামনে তুলে ধরে আলোচনায় আসেন সুমন। তার এই লাইভের পর অনেক সমস্যারই সমাধানে উদ্যোগী হন যথাযথ কর্তৃপক্ষ। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যেমে তার ভক্তও রয়েছে বিপুল।

সম্প্রতি ব্যারিস্টার সুমনের ভাস্কর্য তৈরি করে আলোচনায় আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উত্তম কুমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমনের ভাস্কর্যের ছবি ভাইরাল হওয়ার পর তা নিয়ে আলোচনায় আসলেন খোদ সুমন নিজেই।

ভাস্কর্য তৈরির ছবি সামাজিক মাধ্যমে আসার পর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার ফেসবুক পেজে লিখেন, ‘ধন্যবাদ উত্তম, অনেক সম্মানিত অনুভব করছি।’

সমাজের নানান ধরনের সমস্যা নিয়ে কথা বলায় শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, তার এই কার্মকাণ্ডের জন্য তার অসংখ্য ভক্ত রয়েছে বাস্তব জীবনেও। আর সেই বাস্তব জীবনের ভক্ত উত্তম কুমারই তৈরি করলেন তার ভাস্কর্য।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com