মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

কেরালায় ভয়াবহ বন্যায় নিহত ৬০

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০১৯
  • ৪৫৩ বার পড়া হয়েছে
ছবি: সংগ্রহিত

আন্তর্জাতিক ডেস্ক :

প্রবল বৃষ্টি ও বন্যায় কেরালায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। আর তার সঙ্গে ঘটে চলেছে একের পর এক ধসের ঘটনা। কেরালার মালাপ্পুরমের কাভাল্লাপাররার ধসে এখন পর্যন্ত আটকে আছে কমপক্ষে ৬৩ জন। যার মধ্যে রয়েছে ২০ জন শিশু বলে খবর স্থানীয় প্রশাসন সূত্রে। এখন পর্যন্ত ধসের নিচে থেকে উদ্ধার হয়েছে ৯ জনের দেহ। প্রবল বৃষ্টি উপেক্ষা করে চলছে উদ্ধার কাজ।

ওয়ানাড ও মালাপ্প‌ুরমে একের পর ধসের ঘটনা উদ্বেগ আরও বাড়িয়েছে। ওয়ানাডে ভূমি ধসের জেরে এখন পর্যন্ত ৯জন প্রাণ হারিয়েছেন। মাটি কাটার যন্ত্র দিয়ে দ্রুত মাটি কেটে ধসের জেরে কাদা মাটির তলায়ে আটকে পড়া মানুষদের দ্রুত উদ্ধার করা হলেও, শেষ রক্ষা হয়নি। প্রসঙ্গত গত দু দিনে কেরালা জুড়ে মোট ৮টি ভূমি ধসের ঘটনা ঘটেছে।

বন্যার জেরে শনিবার পর্যন্ত কেরালায় মৃতের সংখ্যা ৬০ জন। ইতোমধ্যে ৫৫ হাজার ৭৪৯টি পরিবার ও ১ লক্ষ ৯৬ হাজার ৫৮৩ জন মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। রবিরাও কেলারার তিন বন্য দূর্গত জেলায় জারি রয়ছে লাল সতর্কতা।

সরাকরি তথ্য অনুসারে এখন পর্যন্ত কেরালার বন্যায়, মাল্লাপুরমে ১৯ জন, কোঝিকোড়ে ১৪ জন এবং ওয়ানাডে ১০ জন, কুন্নুরে মারা গেছেন ৫ জন, ইডুক্কিতে মারাগেছেন ৪ জন ত্রিসুরে ৩ এবং আল্লাপুজাতে ২ জন প্রাণ হারিয়েছেন। যদিও বেসরকারি মতে ৬১ জন প্রাণ হারিয়ছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com