মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ৪৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে এক কলেজছাত্রী দুদিন ধরে অনশন করছেন প্রেমিকের বাড়িতে। এদিকে প্রেমিকা বাড়িতে হাজির হলে প্রেমিক নুর ইসলাম (২৫) লাপাত্তা হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামের মিষ্টি ব্যবসায়ী আব্দুল আজিজের বাড়িতে তারই ছেলে নুর ইসলামের সাথে বিয়ের দাবিতে অনশনের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দোবিলা গ্রামের মিষ্টি ব্যবসায়ী আব্দুল আজিজের ছেলে নুর ইসলামের সাথে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চাঁনপুর গ্রামের হাছান আলীর মেয়ে ও নওগাঁ জিন্দানী কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্রী হামিদা খাতুনের (২২) দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসছিল। এদিকে ওই কলেজছাত্রী গত মঙ্গলবার প্রেমিক নুর ইসলামের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করছেন।

অনশনরত কলেজছাত্রী বলেন, ‘বেশ কিছুদিন আগেও নুর ইসলাম তাকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে তার আত্মীয়ের বাড়িতে নিয়ে একাধিকবার শারীরিক সর্ম্পক করেছে। বিয়ে করার প্রতিশ্রুতিতে সব কেড়ে নিয়ে এখন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি সম্পর্ক আর রাখবে না বলে টালবাহানা করতে থাকে।’

কলেজছাত্রী আরো জানান, ‘একর্পযায়ে জানতে পারি সে আমাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে। এরপর বুধবার এই বাড়িতে এসে বিয়ে করার জন্য বললে সে পালিয়ে যায়। এজন্যই আমাকে বিয়ে না করা পর্যন্ত অনশন করছি। হয়তো বিয়ে নয়তো মৃত্যু।’

এ বিষয়ে প্রেমিক নুর ইসলামের বাবা আব্দুল আজিজ বলেন, কলেজছাত্রী তার বাড়িতে আসার পর থেকেই ছেলে নুর ইসলাম পলাতক রয়েছে। আর আমরা মীমাংসা করার চেষ্টা করছি।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com